৭ মে ২০২৬

সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জ থেকে সংবাদদাতা : সিরাজগঞ্জের সদরে করোনা উপসর্গ নিয়ে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে পোশাককর্মী মনোয়ারুল ইসলাম মনি (৪৫)। তার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যান তিনি।

আজ বুধবার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদুল হক হীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাককর্মী মনোয়ারুল ইসলাম দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন।

এরপর তাকে তার নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়। গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় তার লাশ দাফন করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি