৫ মে ২০২৬

সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের পাঁচলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী  বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি