৮ মে ২০২৬

সিরাজগঞ্জে ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সিরাজগঞ্জে ইঞ্জিন বিকল, ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি