৮ মে ২০২৬

সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সিরাজগঞ্জে দুই নৌকার সংঘর্ষে ২ যুবকের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। মৃতরা হলেন— বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও  একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)। স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপরে তুলে দেয়।এতে বাইচের নৌকাটি পানিতে তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন। বাকিদের আহত অবস্থায় উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি