৫ মে ২০২৬

সিংড়ার উন্নয়নে কোন প্রকল্পই শেখ হাসিনা ফিরিয়ে দেননি : পলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিংড়ার উন্নয়নে কোন প্রকল্পই শেখ হাসিনা ফিরিয়ে দেননি : পলক

আমিরুল ইসলাম,নাটোর থেকে : নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ক্ষমতায় আসার পর মাত্র ১০ বছর আওয়ামী লীগ সরকার কাজ করার সুযোগ পেয়েছে। এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অফুরন্ত ভালোবাসা পেয়েছি। দীর্ঘ ৩৭ বছর চলনবিলবাসী অবহেলিত, সুবিধা বঞ্চিত ছিল। এই অবহেলিত জনপদের উন্নয়নে যখনই কোন প্রকল্প তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি, তিনি কখনো ফিরিয়ে দেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোলিং এজেন্ট ও দলীয় প্রচারনা শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে পলক এসব কথা বলেন।

পলক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়াবাসীর জন্য ১০ বছরে যা দিয়েছেন, তা অকল্পনীয়। সিংড়ার আধুনিকায়নের জন্য আরো অনেক কাজ বাকী রয়েছে। সিংড়াবাসী তাদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে নৌকায় ভোট দিয়ে আগামী দিনের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। সিংড়াবাসী জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন এবং সব সময়ই থাকবেন। আমাদের সবারই উচিত জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখা।

কর্মশালায় সহস্রাধিক পোলিং এজেন্ট ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি