৫ মে ২০২৬

সিংড়ার আলেম ওলামাদের সাথে প্রতিমন্ত্রী পলকের মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিংড়ার আলেম ওলামাদের সাথে প্রতিমন্ত্রী পলকের মতবিনিময় সভা

আমিরুল ইসলাম,নাটোর থেকে : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ নাটোর ৩সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সিংড়া উপজেলা ও পৌর এলাকায় বসবাসরত আলেম-ওলামা মাদ্রাসার শিক্ষক, ইমাম, মোয়াজ্জেম, মাদ্রাসা-মসজিদ কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, হাজী সাহেবগণদের সমন্বয়ে মঙ্গলবার সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার ইসলামের খেদমত করে যাচ্ছে। যার কারনে তিনি কওমী জননী উপাধি পেয়েছেন। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন,

যেখানে ইসলামের প্রচার প্রসার এবং প্রায় ৮০ হাজার আলেমদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ আমলে কোন মসজিদ,মাদ্রাসা বন্ধ হয়নি, বরং উন্নয়ন হয়েছে। দাঁড়ি টুপি খুলতে হয়নি, আযান বন্ধ হয়নি। এজন্য সকল অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। সভায় বক্তারা আগামী নির্বাচনে জুনাইদ আহমেদ পলককে নৌকা প্রতিকে বিপূল ভোটে বিজয়ী করার জন্য সবাই ঐক্যমত পোষন করেন এবং উন্নয়ন, শান্তি ও নিরাপদ সিংড়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আলী আকবর, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর শাকুর, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ওলামালীগের সভাপতি মাওলানা ইদ্রীস আলী সুমন, সাধারন সম্পাদক নুর আলম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম দুলু, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমূখ।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি