সিঙ্গাপুরে নেয়া হলো বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গেপুরের উদ্দেশে যান। এ সময় তার সঙ্গে স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদও ছিলেন। ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন গণমাধ্যমকে বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ আহমদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন। ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তার স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি