৭ মে ২০২৬

সিঙ্গাপুর প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিঙ্গাপুর প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল
বাংলাপ্রেস ডেস্কঃ টিকার ডোজ সম্পূর্ণকারী বিশ্বের ৮ দেশের ভ্রমণকারীদের কোনও ধরনের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটি। করোনার বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আরব নিউজ। টেলিভিশনে দেওয়া ভাষণে সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশে প্রধানমন্ত্রী লি বলেন, করোনা ভাইরাস এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব বিধি এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব। সিঙ্গাপুর থেকে কোম্পানি এবং বিনিয়োগকারীদের আঞ্চলিক এবং বৈশ্বিক ব্যবসা পরিচালনা করতে হয়। তাদের জন্য কাজ করা লোকজনের জীবিকা অর্জনের জন্য ভ্রমণ চালু করতে হবে। সেপ্টেম্বরেই ব্রুনাই এবং জার্মানির টিকা নেওয়া যাত্রীদের জন্য সিঙ্গাপুর ভ্রমণের পথ খুলে দেওয়া হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে বিশ্বের আরও আট দেশ— ব্রিটেন, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর। এছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্যও সীমান্ত খুলে দেবে সিঙ্গাপুর। দেশটির সংশোধিত নীতিমালা অনুযায়ী, নিজ দেশ ছাড়ার আগে এবং সিঙ্গাপুরে পৌঁছানোর পর করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে এবং টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে তাদের কোয়ারেন্টাইন পালন করতে হবে না। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি