৫ মে ২০২৬

শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ
বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেয়া লকডাউন ঈদুল আজহার জন্য সাময়িক শিথিল করা হলেও গত ২৩ জুলাই থেকে আবারও শুরু হয়েছে কঠোরতম লকডাউন, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। এসময়ে প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে এই কঠোরতম লকডাউনে বন্ধ রাখা হয়েছে পোশাকশিল্পসহ সবধরনের শিল্প-কারখানা। তবে সব শিল্প-কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন শিল্পমালিকেরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে এ অনুরোধ জানান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘লকডাউনে যেন সব শিল্পকে কাজ করতে সুযোগ দেওয়া হয়। এটাই আমরা উনার কাছে অনুরোধ করতে আসছি। উনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ করেছি। সচিব বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এ ডিসিশানটা খুব তাড়াতাড়ি দেবেন।’ ফারুক হাসান বলেন, ‘করোনা পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকার এটা বিবেচনা করবে বলে আমরা আশা করি। ’ তিনি বলেন, ‘পোশাক শিল্প শুধু না, সব শিল্পপ্রতিষ্ঠান পক্ষে আমরা এসেছি। সব শিল্পের সঙ্গে অনেক কিছু জড়িত। সেই কারণে আমরা এটা আবারও অনুরোধ করেছি। যেন এটাকে লকডাউনের বাইরে রাখা হয়, যেন বিষয়টা বিবেচনা করা হয়। কোনো নির্দিষ্ট দিন নয়, যতো তাড়াতাড়ি সম্ভব। যেহেতু ২৩ জুলাই থেকে লকডাউনে সবকিছু বন্ধ আছে, ঈদের আগে অলমোস্ট ১৮/১৯ জুলাই থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে, সবকিছু অনেকদিন বন্ধ থাকার কারণে সবকিছুরই সাপ্লাই চেইনে একটা শর্টেজ হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের এক্সপোর্ট যেটা আছে, তার সঙ্গে সঙ্গে লোকালও এবং পোর্টেও অনেক ইমপোর্টেড পণ্য আসে। জাহাজগুলো আনলোড করা, পণ্যগুলো পোর্টে রাখার জায়গা থাকছে না। সেকারণে যদি কারখানাগুলো, শিল্পপ্রতিষ্ঠানগুলো না খুলে পোর্ট থেকে কন্টেইনারে পণ্য রিলিজ না করলে একটা জটিলতার দিকে চলে যাচ্ছে। তাই সবকিছু বিচার বিবেচনা করে সবধরনের শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ করেছি।’ এছাড়া শিল্পকারখানার শ্রমিকদের দ্রুত করোনা প্রতিরোধী টিকা দিয়ে দ্রুত কাজের সুযোগ দিতে সরকারের কাছে অনুরোধ জানান তিনি। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি