৪ মে ২০২৬

সিলেটে বাথরুম থেকে তিন ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সিলেটে বাথরুম থেকে তিন ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাপ্রেস অনলাইন: সিলেটের দক্ষিণ সুরমার একটি কলোনির বাথরুম থেকে এক নারী ও তার দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন, জনি বেগম (৩৮) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী ও তার দুই মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছন। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল বলেন, কলোনির কেয়ারটেকার এরশাদের আত্মীয় হাসান মুন্সী তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এক সপ্তাহ আগে কলোনিতে আসেন। তারা কলোনির একটি ঘরে থাকতেন।

গত শনিবার হাসান ওই ঘরে তালা মেরে তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছে বলে চাবি এরশাদের কাছে রেখে চলে যান। সোমবার ওই ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি। পুলিশ জানায়, নিহতদের চোখে ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসান তাদের হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি