৪ মে ২০২৬

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ: পদ ৯৬৭৩৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ: পদ ৯৬৭৩৬
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের জন্য ৫ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার (৩১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রত্যাশী নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬, মাদরাসা, ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এছাড়াও বলা হয়েছে, ৯৬৭৩৬টি শূন্যপদে পদভিত্তিক তালিকা আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায় এনটিআরসিএর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওই দিন থেকেই আবেদন করতে পারবেন আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা। আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি, ২০২৪ সালে ৩৫ বছর বা এর কম হতে হবে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি