৪ মে ২০২৬

শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানিয়েছে তা যৌক্তিক : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানিয়েছে তা যৌক্তিক : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : দুই সহপাঠী হারিয়ে কোমলমতি শিক্ষার্থীরা যে প্রতিবাদ জানিয়েছে তা যৌক্তিক। কিন্তু এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। আন্দোলনের সুযোগ নিয়ে অন্তর্ঘাতমূলক তৎপরতা ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই অনুরোধ, যথেষ্ট হয়েছে, তোমরা ক্লাসে ফিরে যাও, বাসায় ফিরে যায়। যদি কিছু ঘটে তবে নিরাপত্তাবাহিনী এর দায় নিয়ে পারবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সাবোটাজ ও দুর্ঘটনা ঘটতে পারে। আন্দোলন নিয়ে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করতে পারে। নিরাপত্তাবাহিনী দূরে দূরে থাকছে। এ কারণে কোনো একটা কিছু ঘটলে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে না। তিনি বলেন, শিক্ষার্থীরা সড়কে যে কাজ করছে সেটা তাদের কাজ নয়। তারা আন্দোলনের অংশ হিসেবে এটা করছে। তাই অনুরোধ করবো, যথেষ্ট হয়েছে, এখন ফিরে যাও, যার যে কাজ তাকে সেই কাজ করতে দাও। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানী অচল হয়ে পড়েছে। গাড়ি চলছে না। ভাঙচুর, অগ্নিসংযোগের ভয়ে মালিকেরা গাড়ি বের করছেন না। ফলে মানুষ ভোগান্তিতে পড়েছে। চরম দুর্ভোগ চলছে। কোমলমতি শিক্ষার্থীদের কাছে অনুরোধ যেহেতু দাবি মানা হয়েছে এবং কিছু দাবি মানা প্রক্রিয়ার মধ্যে আছে তাই তোমরা ক্লাসে ফিরে যাও। আসাদুজ্জামান খান বলেন, পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি