শিক্ষার্থীদের উচিত আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়া : শাজাহান খান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন, জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীদের উচিত ক্লাসে ফিরে যাওয়া।
কুর্মিটোলায় বাসচাপায় নিহত আব্দুল করিম রাজুর বাসায় গিয়ে শুক্রবার (৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি রাজুর পরিবারকে ৫ লাখ টাকার চেক তুলে দেন ও তার ভাইয়ের পড়াশুনার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। মন্ত্রী বলেন, 'ছাত্ররা যে আন্দোলন করছিলো সেটা অবশ্যই যৌক্তিক। দাবিগুলো যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সব দাবি মেনে নেয়া হয়েছে। এখন আমি আমার শিক্ষার্থী ভাই-বোনদের আহ্বান করবো, ঘরে ফিরে গিয়ে একটু অপেক্ষা করতে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন হবে।'
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি