৬ মে ২০২৬

শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে: পঞ্চগড় তেঁতুলিয়ায় স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও সবুজ চারা গাছ বিতরণ কর হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সাতটি ইউনিয়নের লোকাল গভর্নেন্সপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি-৩) আওতায় শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতির জন্য বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। এসময় ৫০ জন স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৩টি করে বিভিন্ন প্রজাতির ফলজ-ফলদ গাছ প্রদান করা হয়। এছাড়াও একই সঙ্গে অনুষ্ঠানে নন-এমপিভুক্ত শিক্ষক ও কয়েকটি মসজিদের অনুদান হিসেবে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেহানুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত আবু সাঈদ চৌধুরী, শহিদুর রহমান ফরেস্ট বিট কর্মকর্তা তেঁতুলিয়া, পঞ্চগড় রেঞ্জ, সামাজিক বন বিভাগ দিনাজপুর সহ উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি