৪ মে ২০২৬

শিক্ষার্থীদের ছদ্মাবরণে ছাত্রলীগ গাড়ি-ভাংচুর করছে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শিক্ষার্থীদের ছদ্মাবরণে ছাত্রলীগ গাড়ি-ভাংচুর করছে: রিজভী

বাংলাপ্রেস অনলাইন: শিক্ষার্থীদের ছদ্মাবরণে ছাত্রলীগ গাড়ি ভাংচুর করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন মোড়ে ছাত্রলীগ-যুবলীগ অশুভ উদ্দেশ্য নিয়ে অবস্থান করছে। সরকারের সুদীর্ঘ বাহু বিস্তৃত করে শিশু-কিশোরদের আন্দোলনকে দমানোর এক মহাপ্রস্তুতি গ্রহণ করে চলেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের চলমান ন্যায্য আন্দোলনকে জনদৃষ্টি থেকে ভিন্ন দিকে ফেরাতে শিক্ষার্থীদের ছদ্মাবরণে ছাত্রলীগ-যুবলীগ গাড়ী ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ সবই করছে ছাত্রলীগ। গতকাল মগবাজারে বাসচাপায় যুবক নিহতের ঘটনায় যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, সেটিও দাঁড়িয়ে থেকে করেছে ছাত্রলীগ। আজ ছাত্রলীগ জুরাইনে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের সিএনজি পাম্পে হামলা চালিয়েছে।

চট্টগ্রাম মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশা এবং ঢাকার নবাবগঞ্জে যুবদলের সাধারণ সম্পাদক পবন মাহমুদ, যুগ্ম সম্পাদক পল্লব হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি