৪ মে ২০২৬

শিক্ষার্থী নিহতের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
শিক্ষার্থী নিহতের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাপ্রেস অনলাইন: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘রাজধানীতে পাল্লা দিয়ে চলার সময় গাড়ির চাপায় দুই শিক্ষার্থীর প্রাণ নাশ হয়েছে। সারা ঢাকার সবাই খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। সবাই মনে করছে পাল্লা দিয়ে গাড়ি চালানো, এর একটা প্রতিকার করা উচিত। যথার্থভাবে তাই।’

‘মাননীয় প্রধানমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছেন, ঘটনা যারা ঘটিয়েছে এবং যে গাড়িটি ঘটিয়েছে এগুলো যেন ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে গাড়ি দুটো জব্দ করা হয়েছে, যে চালকরা গাড়ি চালাচ্ছিলেন তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। যার গাফিলতির কারণে এই ঘটনা ঘটে থাকুক, আইনানুযায়ী তাকে শাস্তি পেতেই হবে।’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি