শিক্ষার মানোন্নয়নের চেষ্টায় কোনো ছাড় নয় -হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, শিক্ষার মানোন্নয়নের চেষ্টায় কোনো ছাড় দেয়া যাবে না। শিক্ষকের দায়িত্ব অভিভাবকের চেয়েও বেশি। শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার পাশাপাশি শৃঙ্খলাবোধ খুবই জরুরি। তাদের দেশপ্রেম, মানবিকতা, নৈতিকতার শিক্ষা দিয়ে আধুনিক বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আয়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো, রুদ্রবাড়িয়া বিলপথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান বিপ্লব, উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, যুবলীগ নেতা মিল্টন আজিজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলম ও জাকারিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি