৮ মে ২০২৬

শিক্ষাখাতের সংকট নিরসনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিক্ষাখাতের সংকট নিরসনের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জবি প্রতিনিধি: শিক্ষাখাতের সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ও ঢাকা মহানগর সংসদ।

রোববার (৩ নভেম্বর) বেলা ১২ টায় জনসন রোডে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকির সভাপতিত্বে ও ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শামীম হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, শিক্ষাক্ষেত্রে চরম অরাজকতা চলছে। জেলায় জেলায় শিক্ষাবৈষম্য নিরসন, সরকারি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুকরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি ও শিক্ষা শেষে কর্মসংস্থানের পাঁচ দফা দাবি নিয়ে আজ সারাদেশে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ছাত্র ইউনিয়ন নতুন শিক্ষা আন্দোলনের সূচনা করেছে। এই পাঁচ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন একটি প্রকৃত শিক্ষা আন্দোলন গড়ে তুলবে।

সভাপতির বক্তব্যে কেএম মুত্তাকী বলেন, শিক্ষাখাতের সংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। কর্পোরেট মুনাফার ওপর পাঁচ শতাংশ সারচার্জ আরোপ করে তা শিক্ষাখাতে বরাদ্দ করে জেলায় জেলায় শিক্ষা বৈষম্য কমিয়ে আনা ও নতুন কর্মসংস্থান তৈরী করতে হবে।

খায়রুল হাসান জাহিন বলেন, স্বায়ত্বশাসন না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী ভূমিকা গ্রহণ করছে। কোন কিছুর তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয়ের ধারণার বিপরীতে চলছে প্রশাসন। গবেষণাখাত, মুক্তবুদ্ধি চর্চার সুযোগকে অবরুদ্ধ করে রেখে বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র চাকরির বাজারে প্রতিযোগিতা করার টিকিট কাউন্টার বানানো হচ্ছে।

পাঁচ দফা দাবিগুলো হলো-

১. জেলায় জেলায় শিক্ষা বৈষম্য দূর করার লক্ষ্যে দেশী-বিদেশী কর্পোরেট কোম্পানির লভ্যাংশের উপর সারচার্য আরোপ করতে হবে।

২. সকল সরকারী বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।

৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বিকল্প পরীক্ষাকেন্দ্র ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে।

৪. বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জন্য অভিন্ন টিউশন ফি চালু করতে হবে।

৫. শিক্ষা শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি