৫ মে ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল
বাংলাপ্রেস ডেস্ক: দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, ইবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি ছিল ৩১ জুলাই পর্যন্ত । আজ বৃহস্পতিবার রাত ১১ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর ‘লকডাউন’ কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে ছুটি বাড়ানো হয়েছে । করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দীর্ঘ ১৬ মাসের বেশি সময় ধরে ছুটি থাকায় দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মক সমস্যা পড়েছে । পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। বিদ্যমান পরিস্থিতিতে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তাও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি