৮ মে ২০২৬

শিকাগোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে ছুরিকাঘাতে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শিকাগোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের শিকাগোতে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করেছে ৭১ বছরের এক মার্কিন বৃদ্ধ। শিশুটিকে আর্মি স্টাইলে প্রায় ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। গত শনিবার শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে মা-ছেলেকে ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনার ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। পুলিশের মতে, পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের ইসলামিক বিশ্বাসের এবং ফিলিস্তিন-ইসরাইলের সহিংসতার প্রতিক্রিয়ার কারণে টার্গেট করা হয়েছিল। জানা গেছে, ‘তোমরা মুসলিমরা মরবে’... এই বুলি আওড়াতে আওড়াতে ওই শিশুর বুকে-পেটে কোপাতে থাকেন বৃদ্ধ। বাধা দিতে এলে শিশুর মাকেও কয়েকবার ছুরিকাঘাত করা হয়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে বলেছে, ওই পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের বাড়িওয়ালা ওই বৃদ্ধ হটাৎ ঘরে ডুকে শিশুটির মা ৩২ বছর বয়সী হানান শাহিনকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করতে এগিয়ে যান। হানান শাহিন বাথরুমে গিয়ে ৯১১-এ (আমেরিকার জরুরি সেবা) কল করেন। বিবৃতিতে আরো বলা হয়, হানান শাহিন বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদেয়া আল-ফায়ুমকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মা ও ছেলেকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি ঘরের বাইরেই বসা ছিলেন। তখন তার কপাল থেকে রক্ত ঝরছিল। ওই ব্যক্তিকে রোববার আদালতে তোলা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে প্রথম গ্রেডের হত্যার অভিযোগ দিয়েছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি