৬ মে ২০২৬

শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ২৯

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ২৯
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। চারঘণ্টা ধরে শহরের দুই এলাকায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই বন্দুকধারীর। জানা যায়, রোববার (১০ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানায় পুলিশ। স্থানীয় সময় শনিবার দুপুর থেকে শহরের বিভিন্ন প্রান্তে তাণ্ডব শুরু করে এক বন্দুকধারী। আচমকাই শহরের একাধিক এলাকায় গুলি চালায় সে। বিভিন্ন বয়স, পেশার মানুষজনকে আক্রমণ করে। হামলাকারীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। প্রথমে শিকাগো বিশ্ববিদ্যালয় চত্বরে হামলায় চালায় এক বন্দুকধারী। তার ছোড়া গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়। পুলিশ জানায়, পার্কিং লটে নিজের গাড়িতে বসেছিলেন ওই ছাত্র। তাকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকধারী । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ওই হামলাকারী। সেখানকার নিরাপত্তারক্ষীকে জখম করে এবং এক বৃদ্ধাকে লক্ষ করে গুলি ছুড়লে তাঁর ঘাড়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে আনার পর নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে এক পরিচিত ব্যক্তির গাড়ি চুরি করে চম্পট দেয় হামলাকারী। তখন থামেনি তার হত্যাযজ্ঞ। পরে এক নাবালিকা, রেস্তরাঁর কর্মীকে নিশানা করে গুলি ছোড়ে। পরে গাড়ি নিয়ে পালানোর দেওয়ার চেষ্টা করে সে। গাড়ি নিয়ে পৌঁছে যায় শিকাগো সীমান্তে। নিহতদের মধ্যে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও রয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে, হতাহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে একের পর এক হামলার খবর পেয়ে সতর্ক হয়ে যায় শিকাগো পুলিশ। শিকাগো সীমান্তে পার্কিং লটে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত বন্দুকধারীর নাম নাইটেঙ্গেল। কিন্তু কেন সে হামলা চালিয়েছে, সেই কারণ এখনও অজানা। ইতোমধ্যে হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি