৬ মে ২০২৬

শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিকাগোতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের দক্ষিণাংশে একটি পপ-আপ পার্টিতে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছে। গত রবিবার শিকাগো শহরের দক্ষিণাংশে একটি রেস্তোরাঁয় ওই হামলায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শিকাগো পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক বন্ধের কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। পুলিশ আরও জানিয়েছে, দক্ষিণাংশের লোকালয়ে রাতভর চলছিলো পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ এই হামলা হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে শিকাগোর দক্ষিণ এলাকায় গ্রেশামের একটি পার্কিং লটে গত বুধবার রাতে ১৭ বছর বয়সী এক যুবকসহ ছয়জন আহত হওয়ার পরে এই গুলির ঘটনা ঘটে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি