৫ মে ২০২৬

শিগগিরই গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন: ডোনাল্ড ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১০:১২ পিএম
শিগগিরই গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন: ডোনাল্ড ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিগগিরই বহুজাতিক বাহিন মোতায়েন করা হচ্ছে। এই বাহিনীতে সম্ভবত মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা থাকবেন। এটিকে গাজার জন্য ট্রাম্পের যুদ্ধ-পরবর্তী শাসন পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে।

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা খুব শিগগিরই হতে চলেছে। গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সমস্যা নিয়ে আপনারা খুব বেশি কিছু শুনছেন না। আমি আপনাদের বলতে চাই, যদি হামাসের সঙ্গে কোনো সমস্যা হয়, তার জন্য দেশগুলো স্বেচ্ছায় এগিয়ে এসেছে।’

এই বহুজাতিক বাহিনীর কাজ হচ্ছে, গাজা উপত্যকায় যাচাই করা ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া এবং সহায়তা করা, যার পেছনে মিসর ও জর্ডানের সমর্থন থাকবে।

ট্রাম্প সতর্ক করে বলেন, গাজায় শান্তি সুদৃঢ় রয়েছে। হামাস যদি তার ভূমিকা পালন না করে, তবে তারা তাদের কাজের ফল ভোগ করবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি