ছাবেদ সাথী, নিউ ইয়র্ক থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন কমিটি গঠনে খুব শিগগির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। শক্তিশালী কমিটি গঠনে সময়ের প্রয়োজন।তাই সঠিক সময়েই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হবে। এ নিয়ে চিন্তার কোন কারন নেই। নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মিদের মাঝে গত একমাস ধরে চরম উত্তেজনার বিরাজ করছে। এ বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমার হাতেই তৈরি করা। এখানকার সবাইকেই আমি ভালোভাবেই চিনি ও জানি।এখানকার বিষয়টি অন্যদের চেয়ে আমিই ভালো জানি।তাই যথা সময়েই কমিটি করা হবে একটি সম্মলনের মাধ্যমে।ইতোমধ্যে অনেকেই তো কমিটি গঠন করেই ফেলেছেন বলেও শোনা যাচ্ছে।একটু সময় নিয়ে হলেও সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে,সামাজিক গণমাধ্যমে প্রধান দু’টি পদের জন্য বিভিন্ন ব্যক্তি ও নতুন মুখের আজগুবি নাম প্রকাশ পাচ্ছে তা নিয়ে কর্ণপাত না করার জন্য নেতাকর্মিদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সচেতন নেতার।তারা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কমিটি উপহার দিবেন সকলেই মেনে নেবেন এতে কারো কোন আপত্তি নেই।দলীয় পটভূমিহীন, সাংগঠনিক অদক্ষতা ও দুর্নীতিপরায়ন ব্যক্তিদের কবল থেকে দলকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা।

আরো পড়ুন:
দেশে আর কখনোই ১/১১ আসবে না : প্রধানমন্ত্রী
উল্লেখ্য,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সা.সম্পাদক আব্দুস সামাদ আজাদের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ৮ বছর আগে মেয়াদোক্তীর্ণ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। ফলে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা মঞ্চে আওয়ামী লীগের কোন নেতাকে বসতে দেওয়া হয়নি। প্রতি বছর প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে সাধারন নেতাকর্মিদের বসার সুযোগ করে দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন ড. সিদ্দিকুর রহমান ও আব্দুস সামাদ আজাদ।গত বছর প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা চলাকালীন সময় সাধারন নেতাকর্মিরা ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাকর্মিরাদের দাবির মুখে প্রতিবছরের প্রথা ভেঙ্গে এবারে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সা.সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ তাদের সমর্থনকারীদের মঞ্চে না উঠিয়ে সুষ্ঠ ও সুসশৃংখল পরিবেশে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সার্থক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]