শিগগির ট্রাম্প-মেলানিয়ার বিবাহ বিচ্ছেদ!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে আলোচনার ঝড়। ইতোমধ্যে রহস্যজনকভাবে ইনস্টাগ্রামের সব পোষ্টই মুছে ফেলেছেন মেলানিয়া। এতে বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীরা। জানুয়ারিতে হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর থেকে মেলানিনা আর প্রকাশ্যে আসেননি।
এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যান।দক্ষিণ ফ্লোরিডায় মার-আ-লাগো রিসোর্টে ওঠার পর থেকে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন মেলানিয়া। এখানেই তিনি বর্তমানে তার ‘বি বেস্ট’ ক্যাম্পেইনের কাজে ব্যস্ত আছেন।
সাবেক এই ফার্স্ট লেডি ইনস্টাগ্রামে তার সব পোস্টই মুছে দিয়েছেন। তবে সেখানে শুধু ২০ জানুয়ারি হোয়াইট হাউজ ত্যাগের সময় বিদায়ী বার্তায় রয়ে গেছে।
রোববার তার স্বামী ডোনাল্ড ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে আমেরিকান ফুটবলের (রাগবি ফুটবল) প্রতিযোগিতা সুপার বলের এক পার্টিতে অংশ নিলেও মেলানিয়া তাতে আসেননি। ওই পার্টির অতিথিরাও মেলানিয়া নতুন এই আচরণে বিস্মিত হন, যেখানে আগে নিয়মিতভাবেই তিনি এতে অংশ নিতেন।
অনুষ্ঠানে তার অনুপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সাথে মেলানিয়ার সম্পর্কের টানাপোড়েনের গুজব তৈরি হয়েছে বলে জানায় বিভিন্ন সংবাদমাধ্যম। সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে মেলানিয়া বিবাহ-বিচ্ছেদের জল্পনা করা হচ্ছে। কয়েক মাস আগে সাবেক ফার্স্ট লেডির এক সহকারী দাবী করেছেন, মেলানিয়া বিবাহ বিচ্ছেদের জন্য প্রতিটি মিনিট গুনছেন।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের কাছে দেয়া এক সাক্ষাতকারে ওমারোসা মারিগাউল্ট নিউম্যান নামের ওই সাবেক সহকারী বলেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের সংসার ভেঙে গেছে।
তিনি বলেন, ‘মেলানিয়া প্রতিটি মিনিট গুনছেন যাতে তার (ট্রাম্প) মেয়াদ শেষ হয় এবং বিবাহ-বিচ্ছেদের আবেদন করতে পারেন।’ অন্যদিকে সাবেক অপর এক সহকারী স্টিফেন ওয়াকওফ ওই সময় দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া হোয়াইট হাউজে আলাদা বেডরুমে থাকছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি