সিগারেটে আসক্তি? ক্যানসার বা হার্টের অসুখ ছাড়াও রয়েছে নানান বিপদ !

জীবনযাপন ডেস্ক: কাজের চাপ পড়লেই অফিসের ক্যাবিনেট থেকে বেরিয়ে একটু স্মোকিং জোন খোঁজা। কিংবা সারা দিনের পর রাতের খাওয়া সেরে সুখটান। কারও বা দিনে চারটে-পাঁচটায় রাশ, কেউ বা প্যাকেট প্যাকেট উড়িয়ে ফেলেন সিগারেট।
তবে এ সব অভ্যাসে একেবারেই সায় নেই চিকিৎসক মহলের। ‘‘তামাকেরএকটাই মানে তাড়াতাড়ি মারণ রোগের কবলে’’, বললেন মেডিসিনের বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায়। বিশ্ব তামাক বর্জন দিবসে এই নেশা ত্যাগ করতে অনুরোধ করলেন ক্যানসার বিশেষজ্ঞ গৌতম মুখোপাধ্যায়ও।
পথ দুর্ঘটনায় অথবা ক্যানসারের থেকেও বেশি মানুষ মারা পড়েন শুধুমাত্র সিগারেট-বিড়ির নেশার কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানটা শুনলে আঁতকে উঠবেন! প্রত্যেক বছর ৭০লক্ষ মানুষের মৃত্যু হয় ধুমপান করে। এ দেশে প্রতি ৩ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১ জন ধুমপায়ী। ১৯৬০ সাল থেকে পৃথিবী জুড়ে তামাক বিরোধী প্রচার চলছে। ইউরোপ আমেরিকায় ধূমপায়ী সংখ্যা কমেছে ৫০ শতাংশেও বেশি। অন্যান্য ব্যাপারে বিদেশিদের অনুকরণ করলেও সিগারেট-বিড়ির নেশার ব্যাপারে আমরা তা মোটেই করি না।তাই সিগারেট, বিড়ি, হুক্কা, গুটখা, খৈনির নেশা কমার বদলে বেড়েই চলেছে। এমনকি ইদানীং কমবয়সি মেয়েদের তামাক আসক্তি ভয়ঙ্কর ভাবে বাড়ছে। আর এ কথা সকলেরই জানা যে সিগারেট স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি