সিএনএনের ওপর এবার চরম ক্ষেপেছেন ট্রাম্প!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: মার্কিন সংবাদমাধ্যমের ওপর আবারো চরম ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গণমাধ্যমের বিরুদ্ধে একের পর এক বিষোদগার করা তার নিত্য দিনের কাজে পরিণত হয়েছে।বরাবরের মতো এবারও প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনের ওপর চড়াও হয়েছেন।বৃহস্পতিবার সকালে টুইটারে ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রেসিডেন্ট জেফ জুকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। বলেছেন, তাকে বরখাস্ত করা উচিত।
অভিযোগ করে ট্রাম্প বলেন, আমার প্রতি সিএনএনের ঘৃণা এবং চরম পক্ষপাতের কারণে এ সংবাদ প্রতিষ্ঠানটি ঠিকমতো কাজই করতে পারছে না। তিনি বলেন, সামান্য এক জেফ জুকার ভয়ংকর কাজ করে ফেলেছেন। তার রেটিংয়ের অবস্থা খারাপ। টেলিযোগাযোগ কোম্পানির উচিত প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে তাকে বরখাস্ত করা।
জুকার সম্প্রতি হার্টসার্জারির কারণে সিএনএন থেকে ছয় সপ্তাহের ছুটিতে আছেন। তাকে নিয়ে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে টেলিযোগাযোগ কোম্পানি কোনো মন্তব্য করেনি।
সিএনএনও ট্রাম্পের টুইট নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এ টুইটের জবাবে সিএনএন টুইট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিবিসিকে।
সেখানে সিএনএন তাদের রেটিংয়েরও পরিসংখ্যান তুলে ধরে বলেছে, এ মাসে তাদের দর্শক সংখ্যা ৭০৭০০০। আগস্টে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং। বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প কেবল সিএনএনই নয় এনবিসি নিউজেরও সমালোচনা করেছেন। এনবিসি চেয়ারম্যান অ্যান্ডি ল্যাকের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তাকে বরখাস্ত করাটারও ভালো হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি