৭ মে ২০২৬

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানির মামলা
মিনারা হেলেন: মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সিএনএনের কাছ থেকে ৪৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে এ মানহানির মামলাটি তিনি দায়ের করে ৪৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, সিএনএন তাঁর বিরুদ্ধে ‘মানহানিকর এবং অপবাদমূলক’ প্রচারণা চালিয়েছে। কারণ, তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন। ২৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, বিশ্বস্ত সংবাদ সূত্র হিসেবে সিএনএনের যে বড় ধরনের প্রভাব রয়েছে, সেটিকে ব্যবহার করতে চেয়েছে তারা। এ মামলার বাদীকে (ট্রাম্প) তারা রাজনৈতিকভাবে পরাজিত করতে তাঁর সম্পর্কে দর্শক ও পাঠকদের মধ্যে অপবাদ রটিয়ে দিতে চেয়েছে। অভিযোগে আরও বলা হয়, সিএনএন মামলার বাদীর বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালিয়েছে। তাঁকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘বিদ্রোহী’ এবং ‘হিটলার’ তকমা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সিএনএন এবং দেশটির আরও এক শীর্ষ গণমাধম নিউইয়র্ক টাইমসের সঙ্গে বারবারই তাঁর তিক্ততার চিত্র সামনে এসেছে। ট্রাম্প বারবারই এসব প্রতিষ্ঠানের খবরকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন। এসব প্রতিষ্ঠানকে আক্রমণ করে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি