৫ মে ২০২৬

সিডনির হাইওয়ে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিডনির হাইওয়ে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী

বাংলাপ্রেস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ২০ বছর বয়সী ওই মোটরসাইকেল আরোহীর নাম সাদ আহমেদ। বুধবার মধ্যরাতে দেশটির ওয়্যারউইক ফার্মের হিউম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছালে গুরুতর আহত অবস্থায় সাদ আহমেদকে উদ্ধার করা হয়। এরপর তাকে দ্রুত সিডনির লিভারপুল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার আগেই মারা যান সাদমান। দুর্ঘটনার সঠিক কোনো কারণ এখনো জানতে পারেনি পুলিশ। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ চলছে।

সাদমানের বাবার বন্ধু শাহ আবদুল মতিন বলেন, সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ব্যবস্থাপনার ওপর স্নাতক করছিল সাদমান। তিন সন্তানের মধ্য বড় ছিলেন সাদমান আহমেদ। তিনি মোটরসাইকেল চালাতে খুব পছন্দ করতেন। এই মোটরসাইকেল ওর প্রাণ নিয়ে নিল

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি