শিবপুরে উপজেলা মেধাবৃত্তি পরীক্ষা-২০২১ ও পুরস্কার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা গ্রহন এবং পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৭ ডিসেম্বর সকালে শিবপুর পৌর মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শ ৭৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বিকালে স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন শিবপুর নিউ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী আফঈদা জন্নাত, ২য় ও ৩য় স্থান অর্জন করে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাবিব রহমান ও ইসরাত জাহান। প্রথম পুরস্কার একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভুঁইয়ার রাখিল। পুরস্কার বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।
এসময় উপস্থিত থাকেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার ও শিবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, বিলশরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম, মজলিশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথীসহ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ।সার্বিক পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুর রহমান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি