৪ মে ২০২৬

শিবপুরে পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও টাকা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও  টাকা বিতরণ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭০টি পূজা মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ৯অক্টোবর বেলা সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ২০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১৪ হাজার ৫০০টাকা করে ৭০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণসম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি