৫ মে ২০২৬

শিবপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শিবপুরে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নরসিংদী থেকে সংবাদদাতা : নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মানিক চন্দ্র দাস (৪০)। সে উপজেলার জয়নগর গ্রামের রবিন্দ্র চন্দ্র দাসের ছেলে। মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টায় ঢাকা সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া পুকুরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর থানাধীন ঘাশিরদিয়া পুকুর পাড় এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেল ( ঢাকা মেট্রো ল ২৭-০২৩৩) ও সিলেটগামী একটি প্রাইভেটকারের( ঢাকা মেট্রো ঘ- ১২- ৭৫৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানিক চন্দ্র দাস (৪০) নামে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়। সাথে থাকা অন্য একজন মোটরসাইকেল আরোহী দিলীপ সরকার(৫০) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। প্রাইভেটকারের চলক পলাতক রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি