৪ মে ২০২৬

শিবপুরে মরহুম মনসুর স্মৃতি ফুটবল এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে মরহুম মনসুর স্মৃতি ফুটবল এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : শিবপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ অক্টোবর বিকেলে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সাধারচর ইউনিয়ন স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫-৩ গোলে নরসিংদী সিটি ক্লাবকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন শিশির (সিআইপি)। খেলা উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ।

খেলায় সার্বিক সহযোগিতায় মাননীয় শিল্পমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লা আল মঈন ঝুটন।

খেলায় সভাপতিত্ব করেন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি।

ফুটবলপ্রেমী হাজার হাজার মানুষ প্রাণভরে খেলা উপভোগ করেছে। আগামী ১৬ ই ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি