৪ মে ২০২৬

শিবপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস আ: লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ নভেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন নাজীর, আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, নাজমুল কবির আনোয়ার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাবু বিপ্লব চক্রবর্তী, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, তাঁতীলীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদ সরকার প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি