৫ মে ২০২৬

শিবপুরে ইউএনওর সাফল্য গাঁথার ১বছর পূর্ণ, পেলেন শ্রষ্টাত্বের পুরুস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুরে ইউএনওর সাফল্য গাঁথার ১বছর পূর্ণ, পেলেন শ্রষ্টাত্বের পুরুস্কার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শিবপুর উপজেলায় গতবছর ০১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে যোগদান করেন। এ উপলক্ষে আজ বুধবার ১ সেপ্টেম্বর সকালে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী ও শিবপুরের সাংবাদিকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফ হাসান, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম সহ ক্লাবের সাংবাদিকবৃন্দ। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিবপুরের মানুষের নজর কেড়েছেন তিনি। জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান। ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারন মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। প্রসঙ্গত গত ২৬ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি