শিবপুরে দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় টহল দিবে আনসার বাহিনী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র অবস্থায় টহল দিবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নরসিংদীর শিবপুর উপজেলায় ৭০টি পূজা মন্ডপের জন্য ৬ গাড়ীতে ১২জন করে টহল দিবে এছাড়াও দুটি রিজার্ভ ইউনিট জরুরি অবস্থা মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
১১ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনিদের ব্রিফ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান।
উপজেলা আনসার ভিডিপি কর্মকতা মো. সিদ্দিকুর রহমান জানায়, পূজা চলাকালীন সময়ে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এবং যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি