৪ মে ২০২৬

শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল ১১টায় শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ ওমর ফারুক, শিবপুর পাইলট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ফারুক খাঁন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন শিবপুরের জনপ্রিয় শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি