৪ মে ২০২৬

ষষ্ঠ-সপ্তম শ্রেণির পাঠদান থেকে ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ষষ্ঠ-সপ্তম শ্রেণির পাঠদান থেকে ‘অনুসন্ধানী পাঠ’ প্রত্যাহার
বাংলাপ্রেস ডেস্ক: নানামুখী সমালোচনার মুখে অবশেষে ভুলে ভরা দুটি পাঠ্যবই প্রত্যাহার করেছে সরকার। আরও তিনটি বই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নতুন দুই পাঠ্যবই প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একই সঙ্গে তিনটি বই সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বই দুটি প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা বইগুলো হলো—ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এবং সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। যে তিনটি পাঠ্যবই সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে, সেগুলো হলো—ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী পাঠ, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী পাঠ এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিটিবি জানিয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ পাঠ্যবই দুটি পাঠদান থেকে প্রত্যাহার করা হলো। এ শ্রেণি দুটির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী পাঠ ও ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুসন্ধানী পাঠ পাঠ্যপুস্তকের কিছু অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। পাঠ্যপুস্তকগুলোর অন্যান্য সব অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীগুলো শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি