শেষ সময়ে নাড়ির টানে বাডির দিকে ছুটছে মানুষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কাল ঈদুল ফিতর। শেষ সময়েও বাড়ির পানে ছুটছে মানুষ। ব্যাটারিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, ট্রাক-পিকআপ ভ্যান- যে যা পাচ্ছেন, তাতে চড়েই যাচ্ছেন গন্তব্যে।
ঈদকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৩ মে) শেষদিনেও দক্ষিণবঙ্গের ২১জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়।
পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অব্যস্থাপনার কারণে যাত্রীর ভিড়ে ফেরি আনলোড করতে সময় লাগছে বেশি। এতে ভোগান্তিও বেড়েছে কয়েকগুণ। যাত্রী চাপে দুই ঘাটে সব ফেরি চালু করেছে কর্তৃপক্ষ।
এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি কাজ করছে বিজিবি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি