শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন
বাংলাপ্রেস, ঢাকা : শেষ মুহূর্তে বিএনপির প্রার্থিতা পেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করায় সেখানে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি।
ঢাকায় মঙ্গলবার বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে বেবী নাজনীনের মনোনয়ন চূড়ান্ত করেন।
চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছেন। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হলো।
এদিকে ধানের শীষ প্রতীকের আরো যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সেসব আসনগুলোতেও বিকল্প প্রার্থীদের মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে বিএনপির সূত্র থেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি