৬ মে ২০২৬

শেষ হচ্ছে নেতানিয়াহুর ইসরাইলী শাসন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শেষ হচ্ছে নেতানিয়াহুর ইসরাইলী শাসন !
বাংলাপ্রেস ডেস্ক: ইসরাইলে সরকার গঠনে ইয়েশ আতিদ দলের প্রধান ইয়ায়ির লাপিদের হাতে থাকা ২৮ দিন মেয়াদ শেষ হচ্ছে বুধবার। এর মধ্যেই রোববার ইসরাইলের সংবাদমাধ্যমে প্রচার করছে, সম্ভাব্য জোট সরকার গঠনের একদম কাছাকাছি চলে এসেছেন সাবেক এই ইসরাইলি সাংবাদিক। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও লিকুদ দলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন শেষ হতে চলছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি পার্লামেন্টে ছয় আসন পাওয়া রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফাতলি বেনেটের সাথে লাপিদ জোট সরকার গঠনের জন্য আলোচনা করছিলেন। লাপিদের সাথে জোট সরকার গঠনে সম্মতির বিষয়ে বেনেট রোববারেই ঘোষণা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে এর আগে বেনেটকে নিজ দলীয় নেসেট সদস্যদের লাপিদের সাথে জোট গঠনের বিষয়ে সম্মত করাতে হবে। জোট সরকার গঠনে বেনেট সম্মতি দিলেও নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছেন না ইয়ায়ির লাপিদ। সরকার গঠনের জন্য নেসেটের আরব-ইসরাইলি সদস্যদের সমর্থনের প্রয়োজন হচ্ছে তার। ইসরাইলে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় গত ২৩ মার্চ দুই বছরের মধ্যে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এই নির্বাচনেও কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। ইসরাইলে সরকার গঠনের জন্য ১২০ আসনবিশিষ্ট আইন পরিষদ নেসেটের ৬১ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। প্রথম দফা আলোচনার পর নেসেটের ৫২ সদস্য প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর সুপারিশ করায় এপ্রিলের শুরুতে তাকে সরকার গঠনের জন্য প্রথম মনোনয়ন দেন রিভলিন। সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হলেও ওই সময় এটিই ছিল সর্বোচ্চ মনোনয়ন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নেতানিয়াহুকে সমর্থন করা জিউনিস্ট পার্টি কোনো আরব দলের সাথে সরকার গঠনের অস্বীকৃতি জানানোয় তিনি সরকার গঠনে ব্যর্থ হন। নেতানিয়াহুর ব্যর্থতার পর ৫ মে নতুন করে নেসেট সদস্যদের সাথে আলোচনা করেন প্রেসিডেন্ট রিভলিন। নতুন আলোচনায় রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটের সাথে ক্ষমতা ভাগাভাগির এক প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে মোট ৫৬ সদস্যের সুপারিশ পান লাপিদ। ক্ষমতা ভাগাভাগির এই প্রস্তাবনায় লাপিদ ও বেনেট পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রস্তাবনা অনুসারে প্রথম দফায় লাপিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ২৮ দিনের মেয়াদে লাপিদ ও বেনেট নেতানিয়াহুর বিরোধী 'পরিবর্তনের সরকার' গঠনে আলোচনা করছেন। সরকার গঠনে লাপিদের হাতে থাকা ২৮ দিনের মেয়াদ বুধবার শেষ হচ্ছে। এই মেয়াদের মধ্যে যদি লাপিদ সরকার গঠনে ব্যর্থ হন, তবে দুই বছরের মধ্যে ইসরাইলে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি