৭ মে ২০২৬

শেষ ধাপে ২০ উপজেলায় ভোটগ্রহণ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেষ ধাপে ২০ উপজেলায় ভোটগ্রহণ শুরু

বাংলাপ্রেস ডেস্ক: পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে মোট সংখ্যা এখন ২৩টিতে দাঁড়িয়েছে।

এরমধ্যে কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ চলছে ২০ উপজেলার। এর মধ্যে ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

অন্যদিকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৬ উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে। সেগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।

এর আগে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩০ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ রয়েছে।

এদিকে, নির্বাচনে পুলিশ-অনসারের পাশাপাশি নিরাপত্তায় ৬৪ প্লাটুন বিজিবি আর র‌্যাবের ৮০টি দল কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি