১১ মে ২০২৬

সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, তিনটি রিসোর্ট পুড়ে ছাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুন, তিনটি রিসোর্ট পুড়ে ছাই
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দ্বীপের বাসিন্দা নুর জানিয়েছেন, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে নুর বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি