৮ মে ২০২৬

সেন্ট মার্টিনে ট্রলার ডুবি : ১৫ মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সেন্ট মার্টিনে ট্রলার ডুবি : ১৫ মরদেহ উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ১৫ মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জীবিতি উদ্ধার করা হয়েছে ৭১ জনকে।

কোস্টগার্ড জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরো অর্ধশতাধিক রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধারের মধ্যে ৪৬ জন নারী, ৪ জন শিশু ও ২১ জন পুরুষ। এর মধ্যে ২ জন বাংলাদেশী রয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।

ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ছাড়াও নৌ-বাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে ৩ টি জাহাজ। প্রশাসনের অভিযান ও কড়াকড়িতে দ্বীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো সক্রিয় হয়ে উঠেছে সমুদ্র পথে মানবপাচারকারী চক্র। এসব মানবপাচারকারী চক্রের টার্গেট হলো কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠি।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানায়, সমুদ্র পথে মালয়েশিয়া পৌঁছানোর কথা বলে মানবপাচারকারী একটি চক্র ১৩৮ জন রোহিঙ্গাকে একটি ট্রলারে তোলে। গতকাল রাত ৮টার দিকে টেকনাফের নোয়াখালীয়া পাড়া থেকে তারা যাত্রা শুরু করে। ভোর রাতের দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলারটি পাথরের সাথে ধাক্কা লেগে প্রথমে বিকল হয়ে পড়ে। পরে ট্রলারটি আস্তে আস্তে পানিতে ডুবে যায়। এই ঘটনা সেন্টমার্টিনের কোস্টগার্ড সদস্যরা জানতে পেরে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি