৫ মে ২০২৬

সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক, অতঃপর...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ এএম
সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক, অতঃপর...

বাংলাপ্রেস ডেস্ক:   চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট নিচে খাদে পড়ে যান এক পযর্টক। তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ঘটনাটি হুয়াইং পর্বতমালার কাছে ঘটে।

জানা গেছে, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের একটি অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান।

খবরে বলা হয়েছে, আশপাশে থাকা ট্র্যাকাররাদ্রুত খাদের কিনারায় ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য। সৌভাগ্যক্রমে ঘন গাছপালার ওপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম জানান, তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন ‘পাহাড়ের দেবতারা’ তাকে রক্ষা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যান, এরপর আরও প্রায় ১৫ মিটার গড়িয়ে নিচে নেমে যান।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অতীত ঘটনাগুলোতেও দেখা গেছে, সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

এর আগে ২০১৯ সালে ভারতের এক নারী পাহাড়ি পর্যটনকেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বাঁচেন। তার আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি