শেখ ইসমত জাহানের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : শেখ ইসমত জাহান স্কুল ও অন্তরঙ্গ খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ময়ুশী নারী মুরহুম শেখ ইসমত জাহান এর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
৮ জানুয়ারী সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মৃত্যু বার্ষিকী পালিত হয়। মরহুম শেখ ইসমত জাহান ১৯৭৬ সালে তার নিজ বাড়ীতেই প্রতিষ্ঠা করেন শিশু কিশোর সংগঠন অন্তরঙ্গ খেলাঘর আসর। এছাড়া এলাকায় শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে নিজ নামে প্রতিষ্ঠা করেন শেখ ইসমত জাহান স্কুল। যা অদ্যাবদী সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।
মরহুমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং তার বাড়ীতে কুরআন খতম, মিলাদের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি