৫ মে ২০২৬

শেখ হাসিনাসহ ৪৭ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শেখ হাসিনাসহ ৪৭ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের স্থানীয় সময় আজ সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এর মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এবং বাকি ৪৬ জনের মধ্যে ২৪ জন মন্ত্রী ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ইতোমধ্যেই মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর চূড়ান্ত করা হয়েছে। তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে নতুন গাড়ি। শপথ গ্রহণ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানের সব ধরনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। জানতে চাইলে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবারই (৩ জানুয়ারি) দিন-তারিখ ঠিক করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে এমপিদের শপথ গ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতির হাতে একাদশ জাতীয় সংসদে সংসদ নেতা হওয়ার আনুষ্ঠানিক পত্র তুলে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন মন্ত্রিপরিষদের সদস্য ও তাদের দফতরের তালিকা তুলে ধরা হলো: প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার হাতে থাকছে— মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ২৪ জন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মো. আব্দুর রাজ্জাক- কৃষি মন্ত্রণালয়, আসাদুজ্জামান খাঁন কামাল- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. হাছান মাহমুদ- তথ্য মন্ত্রণালয়, আনিসুল হক- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আ হ ম মোস্তফা কামাল- অর্থ মন্ত্রণালয়, তাজুল ইসলাম- স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়, ডা. দীপু মনি- শিক্ষা মন্ত্রণালয়, এ কে আব্দুল মোমেন- পররাষ্ট্র মন্ত্রণালয়, এম এ মান্নান- পরিকল্পনা মন্ত্রণালয়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্প মন্ত্রণালয়, গোলাম দস্তগীর গাজী- বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জাহিদ মালেক- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়, টিপু মুনশী- বাণিজ্য মন্ত্রণালয়, নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ ম রেজাউল করিম- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. শাহাবুদ্দিন- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বীর বাহাদুর উ শে শিং- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী- ভূমি মন্ত্রণালয়, মো. নুরুল ইসলাম সুজন- রেলপথ মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মোস্তাফা জব্বার- ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শেষের দুজন টেকনোক্র্যাট কোটায় শপথ নিতে যাচ্ছেন। ১৯ জন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার- শিল্প মন্ত্রণালয়, ইমরান আহমেদ- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জাহিদ আহসান রাসেল- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নসরুল হামিদ- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, আশরাফ আলী খান খসরু- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মুন্নুজান সুফিয়ান- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন মন্ত্রণালয়, জাকির হোসেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শাহরিয়ার আলম- পররাষ্ট্র মন্ত্রণালয়, জুনায়েদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বপন ভট্টাচার্য্য- স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জাহিদ ফারুক- পানিসম্পদ মন্ত্রণালয়, মুরাদ হাসান- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শরীফ আহমেদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়, কে এম খালিদ- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ডা. মো. এনামুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মো. মাহবুব আলী- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তিনজন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, একেএম এনামুল হক শামীম- পানিসম্পদ মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ইতোমধ্যে তালিকাভুক্ত ব্যক্তিরা টেলিফোনে ডাক পেয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রবিবার (৬ জানুয়ারি) বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও তাদের দফতরের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার পরের দিন মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি