শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ এএম
বাংলাপ্রেস ডেস্ক: শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। একই সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজীব ঘোষকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।
তাদের গ্রেপ্তারের বিষয়টি দুপুরে নিশ্চিত করেন ডিবি পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
তবে কী কারণে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি