শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঢাকায় পাঠাল দিল্লির বাংলাদেশ হাইকমিশন
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের কপি ঢাকায় পাঠিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাটিক্স চেম্বারসের ইমেইলের মাধ্যমে আবেদনটি হাইকমিশনে পৌঁছানোর পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌ আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি’।
এর আগে সোমবার (৯ নভেম্বর) সকালে ম্যাটিক্স চেম্বারসের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের দাবি, দেশে ফেরার ঘোষণার অংশ হিসেবেই এই আবেদন করেছেন তিনি।
এদিকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা একজন আসামি।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে অভিযুক্ত বা বন্দি হিসেবে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
সঙ্গীত একাডেমি