৭ মে ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ

বাংলাপ্রেস ডেস্ক:   জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। 

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে।

এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামিপক্ষের যুক্তি খণ্ডণ করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। 

এ পর্যন্ত যুক্তিতর্কে প্রসিকিউশন সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে।

আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ছয়জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল–২ এ আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি